নিউইয়র্কে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের ট্যাক্স ফাইল করে লটারী বিজয়ীরা পাবেন জনপ্রতি ১ হাজার ডলার

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে এ বছর ইনকাম ট্যাক্স ফাইল দাখিলকারিদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। কর্ণফুলী ট্যাক্স সার্ভিসে এ বছর ইনকাম ট্যাক্স ফাইল দাখিলকারিদের মধ্য থেকে লটারী বিজয়ীরা পাবেন ১ হাজার ডলার করে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ট্যাক্স ফাইল দাখিলকারিদের মধ্য থেকে জ্যাকসন হাইটস কার্যালয়ে লটারীর মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের এ পুরস্কার প্রদান করা হবে।

Manual6 Ad Code

কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম জানান, প্রতিষ্ঠানটির মাধ্যমে আয়কর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। আয়কর দাখিল প্রক্রিয়াকে উৎসাহিত করতে আমাদের এই পরিকল্পনা। তিনি বলেন, বিজয়ীরা এই অর্থ পেয়ে নিজেরা তাদের পছন্দমত গ্রোসারি, ইনভেস্টমেন্ট বা ব্যক্তিগত কাজে এই ডলার খরচ করতে পারবেন। এতে তাদের কিছুটা হলেও উপকার হবে বলে আমাদের বিশ্বাস। খবর ইউএসএনিউজ

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code