মিশেল ওবামাকে চান বেশিরভাগ ডেমোক্রেট

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এত প্রার্থী হওয়ার দৌঁড়ে সবচেয়ে বেশি প্রতিযোগিতা চলছে ডেমোক্রেটিক পার্টির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তবে সাম্প্রতিক এক জরিপে ডেমোক্রেটিক পার্টির নেতা ও সমর্থকদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে জো বাইডেনকে ছাড়িয়ে গেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। স্থানীয় সময় সোমবার (২৬ ফেব্রুয়ারি) মার্কিন জরিপ সংস্থা রামুসেন রিপোর্টস প্রকাশিত একটি জরিপের ফলাফলে দেখা গেছে, ডেমোক্রেটিক পার্টির ৪৮ শতাংশ সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে মিশেল ওবামাকে দেখতে চান। অন্যদিকে, বাইডেনকে প্রার্থী হিসেবে দেখতে চান ৩৮ শতাংশ ডেমোক্রেট। এদিকে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও পেছনে ফেলেছেন মিশেল ওবামা। তাছাড়া জরিপে অংশ নেওয়া ২০ শতাংশ মানুষ বাইডেনের প্রার্থিতা বাতিল করে মিশেল ওবামাকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দেখতে চেয়েছেন।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পজো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প/ ফাইল ছবি

Manual5 Ad Code

তাছাড়া, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান মাত্র ১৫ শতাংশ ভোটদাতা।অন্যদিকে,নির্বাচনে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান ১২ শতাংশ ভোটদাতা। এ বিষয়ে মিশেল ওবামা বলেছেন, জনগণের মধ্যে একটি প্রচলিত ধারণা আছে যে সরকার তাদের জন্য কিছু্ই করে না। আমার কাছে গণতন্ত্র রক্ষা করে রাখাটা খুব কঠিন মনে হয়। জনগণের জন্য কী করা উচিত এবং আমার নেওয়া সিদ্ধান্তগুলো গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে চিন্তিত থাকি। তাই নির্বাচনের বিষয়টি ভাবলেই আমি নার্ভাস হয়ে যাই।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code