বড় ধরনের পরিবর্তন আনবেন ট্রাম্প

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

আমেরিকা অফিস:

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার অভিষেক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্ত থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে। তিনি শপথ নেওয়ার পর এই ভাষণ দেন। ভাষণে তিনি আমেরিকাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন।

Manual4 Ad Code

বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা হবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিচারের ভারসাম্য পুনর্বিন্যাসিত হবে। দুর্বৃত্ত, অত্যাচারী ও অস্বচ্ছ বিচার বিভাগের এবং সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ হবে।

Manual2 Ad Code

ট্রাম্প বলেন, তিনি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় একটি নতুন ও সফল যুগের সূচনার ব্যাপারে আশাবাদী। ‘পরিবর্তনের জোয়ার দেশজুড়ে বইছে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সূর্যালোক এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং আমেরিকার জন্য এই সুযোগটি কাজে লাগানোর সময় এসে গেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code