ভারত এখন তিন ফরম্যাটেই এক নম্বর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পুরস্কার পেয়েছে ভারত। টেস্ট র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে তারা। এর ফলে তিন ফরম্যাটেই ভারত শীর্ষে থাকার গৌরব অর্জন করেছে। অথচ সিরিজের প্রথম টেস্টে হায়দরাবাদে ২৮ রানে হারের তিক্ত স্বাদ পেয়েছিল স্বাগতিক দল। তার পর দাপট দেখিয়ে ঘুরে দাঁড়িয়ে জিতে নেয় টানা চারটি টেস্ট! জয় এসেছে ভাইজ্যাগ, রাজকোট, রাঁচি ও ধর্মশালায়। টানা এই জয়েই টেস্ট টিম র‌্যাঙ্কিংয়ে ভারত শীর্ষস্থান দখলে নিয়েছে।

Manual3 Ad Code

শীর্ষে থাকা ভারতের রেটিং এখন ১২২। দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার ১১৭। ১১১ রেটিং নিয়ে তিনে ইংল্যান্ড। এই মুহূর্তে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট চলছে। ওই টেস্টের ফলাফল যাই আসুক না কেন; ভারত শীর্ষেই অবস্থান
করবে।
টেস্ট ছাড়া ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েরও শীর্ষ দল। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাদের রেটিং এখন ১২১। এই ফরম্যাটেও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১১৮। টি-টোয়েন্টিতে ভারতের অবশ্য ২৬৬ রেটিং পয়েন্ট। ২৫৬ রেটিং নিয়ে তাদের পরেই ইংল্যান্ডের অবস্থান। শুধু টেস্ট র‌্যাঙ্কিংয়েই নয়, ভারত চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও শীর্ষে অবস্থান করছে। শতকরা হিসেবে তাদের পয়েন্ট ৬৮.৫১।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code