ফ্রান্স ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত “উইমেন স্পিকার্স সামিট এবং যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে যোগদান করে দেশে ফিরেছেন।

Manual8 Ad Code

শুক্রবার (১৫ মার্চ) রাতে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

এতে জানানো হয়, ফ্রান্স সফরকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সারাবিশ্বের ২৫ জন নারী স্পিকারের বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য সফরকালে হাউজ অফ কমন্সের স্পিকার লিন্ডসে হয়লের সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পিকারদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের চার্চিল হলে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত ‘লেভারেজিং পার্লামেন্টারি ডেমোক্রেসি ফর পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট অফ উইমেন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া হাউজ অফ লর্ডস স্পিকার ব্যারন ম্যাকফল অফ অ্যালক্লুইথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code