ব্যর্থতায় ক্লান্ত বিএনপি নেতারা, কর্মীরা হতাশ: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: বিএনপি নেতারা ব্যর্থতার জন্য নিজেরাই ক্লান্ত, তাঁদের কর্মীরা হতাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা ব্যর্থতার জন্য তাঁরা নিজেরাই ক্লান্ত, তাঁদের কর্মীরা হতাশ। নেতাদের কারও সঙ্গে কারও কথার মিল আমরা দেখি না। মঈন খান ভারতের সহযোগিতা চান, রিজভী আবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন।’

Manual2 Ad Code

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি এখন দেশের অর্জনকে ধ্বংস করতে চায়। এখনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে লেনদেন, আমদানি-রপ্তানি হয়ে থাকে; এর মধ্যে এ ধরনের বিষয় কি বাস্তবসম্মত?’

বিএনপি নেতা মেজর হাফিজের দেশের তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলন করার লোক পায় না, সামরিক প্রশিক্ষণ কাকে দেবে। এটি প্রতারণাপূর্ণ একটি কৌশল। আসলে দলটির নেতারা একেকজন একেক কথা বলেন। এখন আমরা শুনতে চাই, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন, তিনিই দলের মুখপাত্র।’

Manual1 Ad Code

মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির দাবির যৌক্তিকতা নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের চিন্তা সরকার কেন করবে? এর কোনো যুক্তিও নেই, বাস্তবতাও নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। আমাদের সংবিধানে মধ্যবর্তী নির্বাচনের কোনো কথা বলা নেই।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code