যে দেশে সবচেয়ে সুখে আছে জেড ও মিলেনিয়াল প্রজন্ম

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে যাদের জন্ম মূলত তারাই জেড প্রজন্ম। আর ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে মিলেনিয়াল প্রজন্ম হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ বর্তমানে ১২ থেকে ২৭ বছর বয়স পর্যন্ত মানুষেরা মিলেনিয়াল প্রজন্মের। আর ২৮ থেকে ৪৩ বছর বয়স যাদের তারা জেড প্রজন্মের। আলাদাভাবে এই দুই বয়স সীমার মানুষেরা কোন দেশে সবচেয়ে বেশি সুখী তা বেরিয়ে এসেছে সম্প্রতি প্রকাশিত সুখী দেশের তালিকায়।

মাথাপিছু আয়, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর আয়ু, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির স্বাধীনতা এই ছয়টি মানদণ্ডের ওপর ভিত্তি করে ১৪৩টি দেশের মধ্যে সুখী দেশের তালিকাটি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিং রিসার্চ সেন্টার। এই তালিকায় সামগ্রিকভাবে ফিনল্যান্ডকে সবচেয়ে সুখী হিসেবে তালিকাভুক্ত করা হলেও বয়স বিবেচনায় বা ৩০ বছরের নিচে যাদের বয়স তারা সবচেয়ে সুখী অন্য একটি দেশে। ইউরোপের লিথুনিয়াই সেই দেশ।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ বয়সীরা লিথুনিয়ায় সবচেয়ে বেশি সুখী হলেও সামগ্রিক সুখের তালিকায় দেশটি ১৯ তম স্থানে রয়েছে। দেশটির রাজধানী ভিলনিয়াসকে তরুণ কর্মীদের জন্য একটি প্রাণবন্ত শহর হিসেবে বিবেচনা করা হয়।

Manual2 Ad Code

ভিলনিয়াসে অবস্থান করা রিকার্ডো সার্জিও স্মিতজ নামে এক ব্রাজিলিয়ান কনসালট্যান্ট ইতিপূর্বে বিজনেস ইনসাইডারকে জানিয়েছিলেন—তরুণ বয়সীরা লিথুনিয়ার রাজধানী শহরে ছুটে আসছে কারণ এখানে ক্যারিয়ার গড়ার অফুরন্ত সুযোগ রয়েছে। তরুণ কর্মীরা এখানে সহজেই তাদের কাজের মধ্য দিয়ে সমৃদ্ধি অর্জন করতে পারেন। এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে তরুণ কর্মীরা ছুটে আসেন এবং নিজ দেশের তুলনায় ভালো অবস্থানে যাওয়ার সুযোগ পান।

Manual2 Ad Code

এদিকে সুখী দেশের তালিকা বলছে—স্বপ্নের দেশ হলেও আমেরিকায় সংগ্রাম করছে তরুণ বয়সীরা। এবার সামগ্রিক সুখের তালিকায় দেশটি আগের বারে ১৫ তম অবস্থান থেকে এবার ২৩ তম অবস্থানে নেমে গেছে। আর অনূর্ধ্ব ৩০ বছর বয়সীদের জন্য পরিস্থিতি আরও খারাপ। অনূর্ধ্ব-৩০ বিবেচনায় তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল ৬২ তম।

Manual3 Ad Code

অন্যদিকে সামগ্রিক সুখে ফিনল্যান্ড এক নম্বর দেশ হলেও বয়স্কদের তুলনায় ফিনিশ যুবকদের মধ্যে সুখ কিছুটা কম রয়েছে। ৩০ বছরের কম বয়সীদের সুখ বিবেচনা করলে দেখা যায়—এই তালিকাটির সপ্তম স্থানে অবস্থান করছে ফিনল্যান্ড।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code