ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে জি সেভেন:ব্রিটিশ প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: ইসরাইলে হামলার পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে ধনী রাষ্ট্রদের জোট জি-৭। এই তথ্য জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, আমি জি-৭ নেতাদের সঙ্গে কথা বলেছি। ইসরাইলে ইরানের হামলার বিষয়ে সবাই নিন্দা জানিয়েছে।খবর আলজাজিরার।

Manual3 Ad Code

ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে সুনাক আরও বলেন, আমরা আমাদের মিত্রদের পক্ষে জরুরিভিত্তিকে কাজ করব। একসঙ্গে আমরা সম্মিলিত পদক্ষেপ নেব। ইরান যেটি করেছে সেটি ঘৃনিত কাজ।

Manual5 Ad Code

জি-৭ কী পদক্ষেপ নিতে যাচ্ছে সেদিকে ইঙ্গিত করে সুনাক বলেন, তেহরানের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।ইরান ও দেশটির যাদের ওপর স্যাংশন দেওয়া হবে তাদের ক্ষেত্রে যেন নিষেধাজ্ঞার সর্বোচ্চ প্রভাব পড়ে সেটি নিশ্চিত করা হবে।

এদিকে ইসরাইলে হামলার ফল ইরানকে ভোগ করতে হবে বলে হুশিয়ার করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান হারজেই হেলেভি। তিনি বলেছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে।ইরানের হামলার তিন দিন পর তিনি এই হুঙ্কার দিলেন। খবর রয়টার্সের।

ইরানের হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কী জবাব দেন সেটির অপেক্ষায় তেলআবিবের জনগণ।এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সংঘাত বাড়ার শঙ্কায় আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে।

ইরানি হামলার পর সোমবার গত ২৪ ঘণ্টার মধ্যে দুবার যুদ্ধবিষয়ক মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন।মূলত ইরানি হামলার কী জবাব দেওয়া যায় সেটি নিয়ে সিদ্ধান্ত নিতেই তিনি এই বৈঠক করেন।

Manual1 Ad Code

ইসরাইলের মিলিটারি চিফ অব স্টাফ হার্জেই হ্যালেভি বলেছেন, ইসরাইল ইরানের হামলার জবাব দেবে। তিনি এর বেশি কিছু বলেননি।

Manual2 Ad Code

নেভাদান বিমান ঘাঁটিতে মঙ্গলবার তিনি আরও বলেন, ইসরাইলের ভূখন্ডে এতো এতো ক্ষেপণাস্ত্র, ক্রস ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code