‘এই সংকটে খোকার মতো দেশপ্রেমিকের বেশি প্রয়োজন ছিল’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বর্তমান রাজনৈতিক সংকটে সাদেক হোসেন খোকার মতো ‘সাহসী ও দেশপ্রেমিকের’ খুব বেশি প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে প্রয়াত এই বিএনপি নেতার স্মরণে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে সংকট চলছে। এই যে রাজনৈতিক সংকট, এই সংকটে খুব বেশি প্রয়োজন সাহস, খুব বেশি প্রয়োজন ধৈর্যের, খুব বেশি প্রয়োজন দেশপ্রেমের।

Manual6 Ad Code

 

সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য জীবন তু্লে ধরে মির্জা ফখরুল বলেন, এত জনপ্রিয় একজন মানুষ, এত দেশপ্রেমিক একজন মানুষ, এত সহনশীল একজন মানুষ আমি আমার জীবনে কম দেখেছি।  উনি ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীকালে অত্যন্ত সাহসী বীর এবং রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ছিলেন, গেরিলা ছিলেন। সেই মানুষটি যখন জনগণের জন্য রাজনীতিতে আসলেন, দেখা গেল তার সেই সম্পৃক্ততাটা অভাবনীয়ভাবে একেবারে মানু্ষের সঙ্গে, মাটির সঙ্গে মিলে গেল। একেবারে মাটি থেকে উঠে আসা মানুষ ছিলেন খোকা ভাই।

খোকার সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, খোকা ভাইয়ের মতো এতো চমৎকার বন্ধুবৎসল মানুষ আমি খুব কম দেখেছি। আমার মনে আছে, উনি যখন গোপীবাগের বাসায় থাকতেন, বাগান ছিল বাসার মধ্যে। ছোট একতলা বাসা। ঘুম থেকে উঠেননি তখনো, বাসাবোঝাই মানুষ। উনার বিছানায় গিয়ে বসে আছেন অনেকে।

Manual8 Ad Code

‘এই যে জনগণের নেতা, মানু্ষের নেতা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসতেন। উনি দেশনেত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আমি যখন তার সঙ্গে শেষবার দেখা করি- উনি আমাকে বলেছিলেন, কখনো ম্যাডামকে ছেড়ে যাবেন না, ম্যাডামের সঙ্গে থাকবেন। এই কথাগুলো নিয়ে আমরা পথ চলছি। উনি আমার বয়সের ছোট হলেও আমি মনে করি উনি আমার নেতা ছিলেন। তার আদর্শকে আমি ধারণ করি, সেভাবে চলার চেষ্টা করি এখন।’

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code