নচিকেতা ও জয় শাহরিয়ারের ‘আরেকটিবার বাঁচো’

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার সঙ্গে বাংলাদেশের শিল্পী জয় শাহরিয়ারের দ্বৈত কণ্ঠে গান ‘আরেকটিবার বাঁচো’ প্রকাশ পেল আজ শুক্রবার। গানটি লিখেছেন তানবীর সাজিব ও সুর করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এ গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা, যার পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। চিত্রগ্রহণে ছিলেন জয় শাহরিয়ার ও জাহিদ হাসান।

Manual6 Ad Code

নচিকেতা বলেন, জয় আমার পছন্দের সিঙ্গার-সং রাইটার। ওর সঙ্গে আগেও বেশ কিছু কাজ করেছি। তানবীর সাজিবের লেখায় প্রথম গাইলাম। ভালো লিখেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে গানটা। আশা করি সবার ভালো লাগবে।

তানবীর সাজিব বলেন, গান লিখছি বেশ কিছুদিন। প্রিয় শিল্পীর কণ্ঠে নিজের লেখা গান একটা স্বপ্ন পূরণ। গানের কথায় সময়কে ধরতে চেয়েছি, আশাবাদের কথা বলেছি।

Manual2 Ad Code

জয় শাহরিয়ার বলেন, নচি দা আমার প্রিয় শিল্পীদের একজন। ওনার সঙ্গে প্রতিবার কাজ করতে গেলেই অনেক কিছু শিখি। দাদার সঙ্গে প্রথম কয়েকবার গাইলাম। খুব ভালো লেগেছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে গানটি।

Manual7 Ad Code

‘আরেকটিবার বাঁচো’ শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, আইটিউন্সসহ বিশ্বজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানচিত্রটি সবাই দেখতে পারবেন শিল্পী জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code