বিএনপি ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৭ এপ্রিল, ঢাকায়ছবি:

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

Manual7 Ad Code

‘ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিদেশি প্রভুদের দাসত্ব করছে’—বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘এ তকমা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে মূল হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দুরভিসন্ধি হচ্ছে দাসত্ব করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়।’

Manual1 Ad Code

বিএনপির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে গণতান্ত্রিক দল বলে মনে করি না। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। তারা বড় বড় কথা বলে, তারা কবে দলীয় কাউন্সিল করেছে? তারা কোথায় দলীয় কাউন্সিল করেছে? সাত–আট বছর আগে লা মেরিডিয়ানে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে।’

শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তাঁর সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ ও মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সুজিত রায় নন্দী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

পরে শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code