পদত্যাগ করছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা হামজা ইউসুফ পদত্যাগ করার কথা ভাবছেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্কটিশ সরকার এবং এসএনপি উভয় পক্ষই ধারণা করছে যে, সোমবার পদত্যাগ করতে পারেন হামজা ইউসুফ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, জ্যেষ্ঠ নেতারাও মনে করেন, আজ হামজা ইউসুফ পদত্যাগের ঘোষণা দেবেন।

Manual1 Ad Code

গত সপ্তাহে স্কটিশ গ্রিন পার্টির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে চাপে ছিলেন এই নেতা। স্কটিশ পার্লামেন্টে বিরোধী দল দুটি আস্থা ভোটের প্রস্তাব দিয়েছে। একটি ফার্স্ট মিনিস্টার ও আরেকটি স্কটিশ ন্যাশনাল পার্টির সরকারের বিরুদ্ধে।

Manual5 Ad Code

প্রধান দলগুলোর প্রিসাইডিং অফিসার এবং এমএসপিদের সমন্বয়ে গঠিত সংসদীয় ব্যুরো এই সপ্তাহে সিদ্ধান্ত নেবে কখন ভোট হবে। সাধারণত দুই দিন আগে ভোটের নোটিশ দেওয়া হয়। এর আগেই হামজা ইউসুফের পদত্যাগের গুঞ্জন উঠল।

Manual8 Ad Code

পূর্ব লোথিয়ানের সংসদ সদস্য কেনি ম্যাকআস্কিল বলেন, ইউসুফ পদত্যাগ করলে একটি ‘অবাস্তব পরিস্থিতি’ তৈরি হতে পারে।

Manual4 Ad Code

গত বছরের মার্চে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন হামজা ইউসুফ। স্কটল্যান্ডের ষষ্ঠ ফার্স্ট মিনিস্টার তিনি। জাতিগত সংখ্যালঘুদের থেকে নির্বাচিত প্রথম ফার্স্ট মিনিস্টারও তিনি। পাকিস্তানি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সি হামজা সবচেয়ে কম বয়সি ফার্স্ট মিনিস্টার।

এছাড়া প্রথম মুসলিম হিসেবে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code