আগামীকালও ঢাকাসহ কয়েকটি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয়

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
ছুটির পর মেয়েকে পেয়েই ছাতার নিচে নিয়ে নেন মা। লক্ষ্মীবাজার, ঢাকাফাইল ছবি

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: চলমান তাপপ্রবাহের কারণে আগামীকাল মঙ্গলবার দুটি বিভাগের সব জেলাসহ দেশের বেশ কয়েকটি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Manual7 Ad Code

আজ শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বন্ধ থাকবে।

অবশ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো ২ মে পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে আজ সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code