বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই, খরচ কত

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালছবি: এক্স থেকে নেওয়া

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ করা হচ্ছে নতুন টার্মিনাল। এটি এখনকার চেয়ে পাঁচ গুণ বড় হবে। বলা হচ্ছে, নতুন এই টার্মিনাল বিশ্বের সবচেয়ে বড় হবে।

Manual6 Ad Code

স্থানীয় সময় গতকাল রোববার আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এ টার্মিনালের নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, প্রতিবছর ২৬ কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন।

Manual2 Ad Code

নতুন এই টার্মিনাল নির্মাণে খরচ হচ্ছে ৩ হাজার ৫০০ কোটি ডলার।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আরও বলেন, আগামী বছরগুলোয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম তুলনামূলক নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে।

Manual6 Ad Code

এক এক্স পোস্টে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, এই বিমানবন্দর ঘিরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলে পুরো একটি শহর গড়ে তোলা হবে। লাখ লাখ মানুষের আবাসনের ব্যবস্থা থাকবে সেখানে। বৈশ্বিক আকাশসেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এই বিমানবন্দর।

২০১০ সালে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়। ৫টি রানওয়ে ও ৪০০টি উড়োজাহাজ রাখার সুব্যবস্থা আছে এখানে। দুবাইয়ের স্বনামধন্য এমিরেটাস এয়ারলাইনসের কার্যক্রম চলবে এখান থেকে।

Manual4 Ad Code

দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল গ্রিফিথস বলেন, এ উন্নয়ন কর্মকাণ্ড নেতৃস্থানীয় উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও মজবুত করবে।

টানা ১০ বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীর চাপে এই বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত বছর এই বিমানবন্দর দিয়ে প্রায় ৮ কোটি ৭০ লাখ যাত্রী চলাচল করেছেন, যা করোনা মহামারির আগের মতোই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code