অবশেষে ঘোষণা করা হলো ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত আউটপাশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : অবশেষে ঘোষণা করা হইলো ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত আউটপাশ বা সাধারণ ক্ষমা। আজ ওমান শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় গণমাধ্যমের প্রকাশিত সংবাদে এই তথ্য জানানো হয়েছে। যেসব প্রবাসী ওমান ত্যাগ করতে চায়, তারা আগামী ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ওমান ত্যাগ করলে কোনো ধরণের জরিমানা লাগবেনা। সেইসাথে নিয়োগকর্তা এবং প্রবাসী কর্মীদের দ্বারা প্রদেয় সমস্ত ফি ও জরিমানা থেকে অব্যাহতি পাবে।

Manual1 Ad Code

যেসব প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে নিজ নিজ দেশের দূতাবাসে গিয়ে পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্টস সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।

Manual6 Ad Code

তারপরে তাদের যাত্রা সংক্রান্ত নথিপত্র সম্পূর্ণ করে ওমান থেকে চলে যাওয়ার সময় মাস্কাট এয়ারপোর্টে অবস্থিত শ্রম মন্ত্রণালয়ের অফিসে যেতে হবে। এতে প্রবাসীদের কোভিড টেস্ট সহ অন্যান্য সকল ডকুমেন্টস প্রস্তুত করতে হবে। সেইসাথে নিয়োগকর্তাদের তাদের ডেটা আপডেট করতে বলা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষথেকে।

তবে এ ব্যাপারে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ারের  বলেন, “এ ব্যাপারে এখনো ওমান সরকার অফিসিয়ালি কোনো কিছু দূতাবাসকে জানায়নি, ওমান সরকার থেকে অফিসিয়াল ঘোষণা পাওয়া মাত্রই তা দূতাবাসের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।”

Manual5 Ad Code

উল্লেখ্যঃ সাধারণত উপসাগরীয় দেশগুলো অবৈধ বিদেশি শ্রমিকদের সাধারণ ক্ষমার মাধ্যমে কোনো জরিমানা ছাড়াই দেশ ত্যাগের অনুমতি দেয়। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতও দেশটিতে থাকা অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। সাধারণ ক্ষমার অর্থ অবৈধ শ্রমিকেরা জেল এবং জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। কিন্তু বৈধ অভিবাসী হতে পারবেন না।

সর্বশেষ গত ২০১৫ সালের ৩ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে ওমান। তৎকালীন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী থাকাকালীন এই আউটপাশের সুযোগ পায় ওমান প্রবাসীরা।

ওমানের পূর্বের হিসেব অনুযায়ী দেখা যায়, দেশটি প্রতি ৫ বছর পর পর সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই হিসেবে বর্তমানে ৫ বছরের বেশি সময় যাবত ওমানের আউটপাশ বন্ধ রয়েছে। করোনার কারণে এবারের আউটপাশ ঘোষণায় কিছুটা দেরি হলেও অবশেষে আউটপাশের ঘোষণা করেছেন ওমান সরকার এতে ভীষণ খুশি ওমানের অবৈধ প্রবাসীরা।সর্বশেষ ২০০৯-১০ সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছ

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code