অপরাজিত মোহামেডান নাকি কিংসের পঞ্চম শিরোপা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: ১৪ ম্যাচে কিংস ৩৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। আজ মোহামেডানকে হারালে তাদের পয়েন্ট দাড়াবে ৪০৷ বাকি তিন ম্যাচ কিংস হারলে এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান জিতলেও ৪০ পয়েন্ট অতিক্রম করতে পারবে না। তাই আজ জিতলেই কিংসের পঞ্চম শিরোপা জয় নিশ্চিত।

Manual4 Ad Code

কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস দীর্ঘদিন অপরাজিত ছিল। সেই দুর্গ মোহামেডানই ভেঙেছে। প্রথম লেগ মোহামেডান কিংস অ্যারেনায় ১-০ গোলে জিতেছিল। আজ ফিরতি লেগে কিংস ময়মনসিংহে মোহামেডানের বিপক্ষে হারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি নিজেদের শিরোপা নিশ্চিত করে সাদা-কালোদের অপরাজিত রেকর্ডও চূর্ণ করতে চায়।

Manual8 Ad Code

কিংসের জন্য কাজটি মোটেও সহজ হবে না। আলফাজের মোহামেডান দুর্দান্ত ফর্মে রয়েছে। পিছিয়ে পড়েও খেলায় ফেরার মানসিকতা রয়েছে। আবাহনী-কিংস ঘরোয়া ফুটবলে মূল দ্বৈরথ হলেও কিংসের মোহামেডানের বিপক্ষে পয়েন্ট পেতেই বেশি কষ্ট করতে হয় তুলনামূলক। কিংসের শিরোপা অনেকটাই নিশ্চিত, মোহামেডানের লক্ষ্য নিজেদের অপরাজিত রেখে দ্বিতীয় স্থান সুসংহত করা।

১৪ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৮। আজকের ম্যাচ ড্র হলে কিংসের ৩৮ ও মোহামেডানের ২৯ হবে। সেক্ষেত্রে কিংস পরের ম্যাচে ড্র করলেই শিরোপা উল্লাসে মাতার সুযোগ পাবে। আর মোহামেডান যদি প্রথম লেগের মতো আজও জিতে তাহলে কিংসের শিরোপা উদযাপন আরো বিলম্ব হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code