কানাডিয়ান প্রতিপক্ষের কাছে হারলেন বাংলাদেশের সোয়াত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual8 Ad Code

সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের জুনিয়র আসরে সাফল্য পায়নি বাংলাদেশ। সিনিয়রদের আসরেও একই চিত্র।

Manual3 Ad Code

বাংলাদেশের নারী জাতীয় চ্যাম্পিয়ন উর্মি আক্তার একক ইভেন্টে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। আজ বুধবার পুরুষ একক ইভেন্টে প্রি-কোয়ার্টারে হেরেছেন ছেলেদের জাতীয় চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াত।

সোয়াত গতকাল শুরুতে ভারতীয় শাটলারকে হারানোর পর স্বদেশী আরেক শাটলারের বিপক্ষে জেতেন। আজ প্রি-কোয়ার্টার পর্বে কানাডিয়ান শাটলার জিয়া ডং সেনের কাছে ২১-১৩ ও ২১-১৩ পয়েন্টে হেরে যান তিনি। দেশসেরা শাটলার বিদায় নিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কানাডার খেলোয়াড় আমার চেয়ে বেশ ভালো মানের। আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পেতে হলে অনেক খেলতে হয়। আমরা সেভাবে খেলতে পারি না।’

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে থাইল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, কানাডাসহ আরও কয়েকটি দেশ। অনেক দেশের খেলোয়াড়দের র‌্যাংকিং ও মান বাংলাদেশের চেয়ে এগিয়ে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code