নিরাপদ সড়কের দাবিতে গোয়ালন্দ রাইডার্সের ২৬০ কিলোমিটার শোভাযাত্রা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নিরাপদ সড়কের দাবিতে অনলাইন ভিত্তিক সংগঠন “গোয়ালন্দ রাইডার্স” বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা শুরু করেছে।
১৯ মার্চ শুক্রবার সকাল ৮ টায় গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। গন্তব্য ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক।শোভাযাত্রায় ১৩০ টি মোটর সাইকেলে ২৬০ জন রাইডার্স অংশগ্রহণ করছেন। ১২০ কিলোমিটার গন্তব্যে আসা-যাওয়া করতে শোভাযাত্রাকে মোট ২৪০কিঃ মিঃ পথ পাড়ি দিতে হবে। যাত্রা পথে বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের বিষয়ে প্রচারনা চালাবে তারা।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন গোয়ালন্দ রাইডার্সের এডমিন এসএম ইত্তেহাদ, এসএসএম কলিন্স পার্থ,আকাশ সাহা, শামীমুল আলম শাওন, শরিফুল ইসলাম, মডারেটর এসএম রাব্বী,আহসান হাবিব প্রমূখ।
এর আগে কলেজ মাঠে শোভাযাত্রাকে শুভেচ্ছা জানাতে আসেন গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল।
গোয়ালন্দ রাইডার্সের এডমিন এসএম কলিন্স পার্থ জানান, তাদের সংগঠনের সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে তারা ২০১৮ সালে অনলাইন ভিত্তিক এ সংগঠনটি গড়ে তোলেন। ১ম বছর মেহেরপুরের মুজিব নগর দিয়ে যাত্রা শুরু করি। এরপর খুলনা,নাটোর ও এ বছর ঝিনাইদহ ট্যুরে যাচ্ছেন। তাদের গত বছরের স্লোগান ছিল “ইভটিজিংকে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”।
তিনি আরো জানান, শোভাযাত্রায় অংশগ্রহনকারী সকলে জুতা, গার্ড, হেলমেট পরিহিত রয়েছে। গন্তব্যস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন, আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে।

Manual3 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code