বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রেদোয়ান আহমদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে|শুক্রবার দুপুরে উপজেলার আটগ্রামের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেদোয়ান ওই গ্রামের মাসুক আহমেদের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার সঙ্গে রেদোয়ান ও তার এক ভাই বাড়ির পাশে মাছ ধরতে যায়। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতে রেদোয়ান গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিদুল হক সজল বলেন, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code