থাইল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের মেয়েদের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুরে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় নিয়ে টার্ফ ছেড়েছে। অর্পিতার জোড়া গোলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ। শনিবার ম্যাচ শুরুর দিকে ইমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল করেন অর্পিতা-ফাতেমা-কনা। মাঝে থাইল্যান্ড চার গোল করে স্কোর লাইন ৪-৪ সমতায় নিয়ে আসে। ৫৬ মিনিটে জয়সূচক পঞ্চম গোল করে প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে উৎসব করে বাংলাদেশ। নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু ম্যাচ শেষেবলেছেন, ‘থাইল্যান্ড দল নিয়মিত অনুশীলন ও খেলার মধ্যে থাকে। তাদের হারানো বড় অর্জন। আমরা দেড় মাস অনুশীলন করেছি। কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। তবে খেলায় তা অনুভব হয়নি। শনিবার প্রথম ম্যাচ খেলতে নেমেই মেয়েরা জয় পেয়ে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছে।’ রোববার দ্বিতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ দলের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে তিনমাস পর এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলতে পারবে।

Manual8 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code