চীন সফর সংক্ষিপ্ত করে ফেরত আসছেন প্রধানমন্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে কর্মসূচি অপরিবর্তিত রেখে ফ্লাইটের সময় এগিয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালের পরিবর্তে বুধবার (১০ জুলাই) রাত দশটায় (বেইজিং সময়) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১০ জুলাই প্রধানমন্ত্রী গ্রেট হলে চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি শিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এরপর প্রায় ২০ থেকে ২২টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের ঘোষণার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী তার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

Manual5 Ad Code

সুত্র: দৈনিক ইনকিলাব

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code