কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিএনপির সমর্থন

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

কোটা সংস্কার আন্দোলনকারীদের বৃহস্পতিবারের (১৮ জুলাই) কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি।

Manual3 Ad Code

বুধবার (১৭ জুলাই) রাতে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন রয়েছে। দেশবাসীকে এই কর্মসূচি পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে।

Manual8 Ad Code

বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।

Manual2 Ad Code

পোস্টে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।

‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আগামীকালকের কর্মসূচি সফল করুন’, বলা হয় পোস্টে।

Manual2 Ad Code

পোস্টে আরও বলা হয়, ‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code