আইনি আশ্রয়ে পূজা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিশ্বের অনেক দেশে জুয়া বৈধ হলেও বাংলাদেশে সেটি শাস্তিযোগ্য অপরাধ। এর আগে জুয়ার বিজ্ঞাপনে মডেল
হয়ে তুমুল সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান। পেয়েছেন শাস্তিও।

Manual5 Ad Code

সম্প্রতি এমনই এক জুয়ার বিজ্ঞাপনে দেখা যাচ্ছে নায়িকা পূজা চেরীকে! ভিডিও নয়, অনলাইনে জুয়ার একটি পেইজে পূজা চেরীর নাম ও ছবি ব্যবহার করে চলছে বিজ্ঞাপন। সেটি নজরে আসার পর আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন নায়িকা। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নজরে এলে বিষয়টি সম্পর্কে সচেতন থাকতেও বলেছেন পূজা। তার ভাষায়, ‘কতিপয় অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া বা গেমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকবো না। ধন্যবাদ।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code