পণ্য মজুত ও সিন্ডিকেট হলেই ব্যবস্থা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজার নিয়ন্ত্রণে পণ্য মজুত, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগে যারা চাঁদাবাজি করতো তারা পালিয়েছে, নতুন অনেকে এসেছে। তাদের বিষয়টা জানা আছে।

Manual8 Ad Code

রবিবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে স্টাফদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাণিজ্য সচিব সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়ার কার্যক্রম এখন স্থগিত, দ্রুত এ কার্যক্রম শুরু হবে। ডিলার হিসেবে দলীয় কেউ যদি থাকে পরে তাদের বিষয়টা দেখবো। বাজারে স্থিতিশীলতা আনাই এখন অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘কাওরান বাজারেই একটা পণ্য চার হাত ঘোরে। এর ফলে পণ্যের দাম চার বার বাড়ে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code