কিয়ামতের আগে প্রাণী সম্পর্কে কুরআন-হাদিশের বক্তব্য

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

প্রাণী সম্পর্কে কুরআন কারীমে বলা হয়েছে, যখন তাদের সামনে আমার কথা পূর্ণ হওয়ার সময় এসে পড়বে, তখন তাদের জন্য ভূমি থেকে এক জন্তু বের করব, যা তাদের সঙ্গে কথা বলবে, যেহেতু মানুষ আমার আয়াতসমূহে ঈমান আনছিল না। সূরা নামল (২৭): ৮২

আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন (কিয়ামতের) সর্বপ্রথম নির্দশন হল, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এবং দুপুরে মানুষের কাছে একটি প্রাণীর আত্মপ্রকাশ ঘটা। এর মধ্যে যেটাই আগে ঘটবে, অন্যটি এর পরপরই ঘটবে। সহিহ মুসলিম, হাদিস ২৯৪১; মুসনাদে আহমাদ, হাদিস ৬৫৩১, ৬৮৮১

হজরত হুযায়ফা (রা.) থেকে বর্ণিত আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ কিয়ামত হবে না, যতক্ষণ দশটি আলামত দেখা না যাবে,…। এর মধ্যে তিনি অদ্ভুত এক প্রাণীর আগমনের কথা উল্লেখ করেছেন। সহিহ মুসলিম, হাদিস ২৯০১; মুসনাদে আহমাদ, হাদিস ১৬১৪১, ১৬১৪৪; জামে তিরমিযী, হাদিস ২১৮৩

Manual4 Ad Code

এ প্রাণীটির আত্মপ্রকাশের কথা আরও বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম, হাদিস ২৪৯, ২৯৪৭; জামে তিরমিযী, হাদিস ৩০৭২; মুসনাদে আহমাদ, হাদিস ২২৩০৮ দ্রষ্টব্য।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code