আ.লীগ দেশকে শাসনের নামে ধ্বংসস্তূপে পরিণত করেছে : কুলাউড়ায় নুরুল ইসলাম নয়ন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের শত্রু। তারা এ দেশকে শাসনের নামে ধ্বংসস্তূপে পরিণত করেছে। শুধু তাই নয়, দেশের সব অর্জনকেও ধ্বংস করেছে। রবিবার (২৫ আগস্ট) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার বন্যাদুর্গত টিলাগাঁও ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পাঁচশো মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সরকারের পতন হয়েছে। আজ দেশ মুক্ত হয়েছে। মুক্ত পরিবেশে মানুষ কথা বলতে পারছে।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এমএ মোহিত সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, কুলাউড়া উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মোহিত বাবলু, নুরুল ইসলাম ইমন, মোস্তফা মাহমুদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code