পদত্যাগ করলেন নাঈমুর রহমান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এবার বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে নাঈমুর রহমান দায়িত্ব ছেড়ে দিয়েছেন। নাজমুল হাসান পাপনের বোর্ডের পরিচালকদের মধ্যে তিনিই প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন।

Manual7 Ad Code

ইতোমধ্যে বোর্ড সভাপতির পদ থেকে নাজমুল ও নারী উইংয়ের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী। তবে তাদের কেউই পরিচালকের পদ থেকে পদত্যাগ করেননি। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাঈমুর বলেছেন, ‘ব্যক্তিগত কারণবশত বিসিবির পরিচালকের পদ থেকে আমি পদত্যাগ করেছি। গতকাল রাতে আমি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র দিয়েছি।’

Manual4 Ad Code

নাঈমুরের আগে আরও দুই পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আহমেদ পদত্যাগ করেন। তাদের দুজনের কেউই স্বেচ্ছায় দায়িত্ব ছাড়েননি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল এনএসসির অনুরোধ সরে দাঁড়িয়েছেন। ক্রীড়া পরিষদের আরেক মনোনীত পরিচালক সাজ্জাদুল আলম পদত্যাগ না করলেও এনএসসি তার মনোনয়ন বাতিল করে। এ দুজনের জায়গায় বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহেমদ ও নাজমুল আবেদীন। পরে ফারুক বোর্ড পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code