ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

রাজনীতি ডেস্ক:

Manual6 Ad Code

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অর্জিত বিজয় সুসংহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য ঐক্য অটুট রাখতে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

Manual1 Ad Code

শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র-জনতার একটা অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই সুসংহত হবে, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি, আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি। আজকে পরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করার একটা চক্রান্ত চলছে। সেটাকে আবার আমাদের রুখে দিতে হবে।’

Manual6 Ad Code

এ সময় পরিবর্তিত পরিস্থিতিতে সৃষ্ট সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমি অনুরোধ করব সকলকে—কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি।’

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।

দেশে ফিরে আসা এই সাংবাদিককে গণতন্ত্রের সংগ্রামের হিরো আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে, গণতন্ত্রের সংগ্রামের ক্ষেত্রে সে (মুশফিকুল ফজল আনসারী) হিরো। এই জন্য যে অত্যাচার, নির্যাতনে আমরা যখন হতাশ হয়ে পড়তাম মাঝে মাঝে, তখন তিনি আমাদের মাঝে আশার আলো জাগিয়ে তুলতেন। এ জন্যই আমাদের সকলের কাছে তিনি নিঃসন্দেহে হিরো।’

তিনি আরও বলেন, ‘একটা কথা সবার উদ্দেশে বলতে চাই—মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরও অনেকে এই দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার অত্যাচার-নির্যাতনের কারণে। তাঁরা লড়াই করেছে বাইরে গিয়ে। আমরা লড়াই করেছি ভেতরে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code