লন্ডনে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভা অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: লন্ডনে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের  (ডিএসএস ) সভা অনুষ্ঠিত । এ সভায় সিদ্ধান্ত হয়,  সিলেটের দক্ষিণ সুরমার উন্নয়নে এলাকার মানুষের পাশে থেকে সমাজ সেবা কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়ে ১৪ অক্টোবর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে (ডিএসএস )। সম্প্রতি পুর্ব লন্ডনের একটি বিজনেজ হলে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে  (ডিএসএস) এর আহ্বায়ক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

Manual3 Ad Code

সংগঠনের আহ্বায়ক আকিকুর রহমান আকিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ফেরদৌস শেরদিলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আলমগীর, মোহাম্মদ মুজিব হোসেন, শাহ আলম শাহিন চৌধুরী, মকসুদ আহমদ, কয়েছ চৌধুরী, পারভেজ আহমদ, আক্তার হোসেন, শাহ ইমরান হোসেন, আজিজুর রহমান টিপু, রানা মিয়া, নজরুল ইসলাম, আব্দুস শহিদ, নজরুল ইসলাম, হুমায়ুন কবির, মোহাম্মদ আনছার মিয়া, রফিক মিয়া, সুরত মিয়া ফারুক, রুহুল আমিন লুলু, পুতুল আহমদ, সিরাজুল হক এনাম, আলী আকবর প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code