ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোঁর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস:

যুদ্ধবাজ ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সঙ্গে তিনি গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধের অবসানে ‘রাজনৈতিক সমাধান’ খোঁজার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেন, ‘আমার বিশ্বাস, আজকের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করা’।

Manual5 Ad Code

সেই সঙ্গে, ফ্রান্স ইসরাইলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। ম্যাক্রোঁর এই বক্তব্য এমন সময়ে এলো যখন চলমান গাজা সংঘাতের প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। ইসরাইলি বাহিনী গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার নিরীহ মানুষের ওপর আক্রমণ চালিয়ে আসছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code