গাড়ি কেনার কথা ভাবছেন দুই-তৃতীয়াংশ জার্মান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস:

জার্মানিতে সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিকই ভবিষ্যতে একটি চীনা গাড়ি কেনার কথা বিবেচনা করছেন। শুক্রবার জার্মান অটোমোবাইল ক্লাব পরিচালিত এ জরিপের তথ্য জানা গেছে জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি-এর একটি প্রতিবেদনে।

Manual7 Ad Code

জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশই ইঙ্গিত দিয়েছে, চীনা গাড়ি কেনার বিষয়টি তাদের বিবেচনায় আছে। চীনা গাড়ি কেনার আগ্রহ বেশি দেখা গেছে জার্মান তরুণদের মধ্যে। ৩০ থেকে ৩৯ বছর বয়সী জার্মানদের ৭৪ শতাংশ আগ্রহ দেখিয়েছে চীনা গাড়ির প্রতি। ১৮ থেকে ২৯ বছর বয়সী ৭২ শতাংশের মধ্যে একই আগ্রহ দেখা গেছে।

Manual2 Ad Code

জরিপে দেখা গেছে, যারা চীনা গাড়ি কেনার বিষয়ে ভাবছেন, তাদের সিদ্ধান্তের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে আর্থিক সামর্থ্য।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code