বাফুফে নির্বাচন কার্যক্রম শুরু, যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual3 Ad Code

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন কার্যক্রম শুরু হয়ে গেলো। ২৬ অক্টোবর নির্বাচন সামনে রেখে আজ রবিবার বিকালে প্রথম সভায় বসেছিল নির্বাচন কমিশন। ধারণা করা হচ্ছিল আজই ঘোষণা হতে পারে নির্বাচনী তফসিল।

Manual2 Ad Code

এদিন তফসিল ঘোষণা না হলেও সময় জানিয়ে দিলেন মেজবাহ উদ্দিন, বাফুফে ভবনে সভার পর প্রধান নির্বাচন কমিশনার বলেন,‘আমরা আজ নির্বাচন সংক্রান্ত বিষয়াদি আলোচনা করেছি। বিগত নীতিমালা, গঠনতন্ত্র পর্যালোচনাও করে একটি তফসিল তৈরিও করেছি। সেগুলো আরেকটু আজ দেখে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো।’

বাফুফে নির্বাচনে অলিখিত রাজনৈতিক চাপের বিষয়টি এড়িয়ে যাননি নির্বাচন কমিশনার, ‘রাজনৈতিক চাপ থাকলে সেটা প্রার্থীর ক্ষেত্রে। আমাদের নির্বাচন কমিশনে কোনও চাপ ছিল না। প্রার্থীতার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনও হাত নেই।’

Manual4 Ad Code

গত চার নির্বাচনে মেজবাহ উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, প্রত্যেকবার বিজয়ী হন কাজী সালাউদ্দিন। এবার অবশ্য সাবেক অধিনায়ক নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। তাই নতুন সভাপতি পাবে ফুটবল ফেডারেশন, এজন্যই পঞ্চম মেয়াদে দায়িত্ব নিয়েছেন মেজবাহ উদ্দিন, ‘আমি চার বার প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। চার বারই একই সভাপতি। সালাউদ্দিন নেই আমিও নেই এই প্রশ্ন যেন না আসে এজন্য আবার দায়িত্ব নিয়েছি, এটাই আমার শেষ দায়িত্ব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code