করণীয় ঠিক করুন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

সম্পাদকীয়:

বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় দেশে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে নতুন করে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এসব এলাকার মানুষ বলছেন, ১৯৮৮ সালের পর এমন ভয়াবহ বন্যা তারা আর দেখেনি। পানিতে ভেসে গেছে ফসলের মাঠ, সবজি খেত ও মাছের খামার। সড়ক ও রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিন দিনে বন্যার পানিতে ডুবে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতিতে ছয়জন এবং ময়মনসিংহের ফুলপুরে একজন মারা গেছেন। এই হলো বন্যার একটি অঞ্চলের চিত্র।

Manual2 Ad Code

সাম্প্রতিক বন্যার একটি সামগ্রিক চিত্র পাওয়া যায় সিপিডির প্রতিবেদনে। সংস্থাটি বলছে, দেশের ১০ জেলায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতির পরিমাণ দেশের জাতীয় বাজেটের ১ দশমিক ৮১ শতাংশ। উল্লেখ করা যেতে পারে, প্রবল বৃষ্টি ও উজানের ঢলে আগস্টের মাঝামাঝি সময়ে দেশের ১০ জেলা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিল। নজিরবিহীন এ বন্যায় ৫০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন এক পরিস্থিতিতে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উজানের দেশগুলোকে আগে থেকে বৃষ্টিপাত, স্ট্রাকচারের অবস্থা ও পানি ছাড়ার সময় জানাতে হবে। আমাদের কথা হলো, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তো সব সময়ের আশঙ্কা। এজন্য দরকার সর্বসময়ের প্রস্তুতি। উজানের দেশের সতর্কবার্তার জন্য কেন অপেক্ষা করতে হবে? আমাদের আবহাওয়াবিদরা কী করেন? উপরন্তু আমাদের ধরে নিতে হবে, উজানের দেশ আগাম সতর্কবার্তা ছাড়াই যে কোনো সময় পানি ছেড়ে দিতে পারে। আমাদের দরকার সার্বক্ষণিক প্রস্তুতি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code