নতুন দায়িত্বে সিমন্স

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

প্রথম মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব পালনের আগে চলে যান চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদেও একই পরিণতি। যদি এবার তাকেই বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরুসিংহের বদলে জাতীয় দলের নতুন কোচ হিসেবে ক্যারিবিয়ান ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন তিনি। ক্রিকেটারদের দায়িত্ব নিতে আগামীকাল বুধবারই তার বাংলাদেশে পা রাখার কথা।

Manual5 Ad Code

২০১৯ সালে রাসেল ডমিঙ্গোকে নিয়োগের আগে সিমন্সের ইন্টারভিউ নিয়েছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত ডমিঙ্গোকেই কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রোটিয়া এই কোচ অবশ্য নিজের মেয়াদ পূরণ করতে পারেননি। তার বদলে হাথুরুসিংহকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয় বিসিবি। চুক্তি ছিল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কিন্তু সেই মেয়াদ পূরণ করার আগেই হাথুরুসিংহকে বরখাস্ত করতে বাধ্য হয়েছে বিসিবি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code