অ্যাভাটার কন্যার ক্ষোভ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual3 Ad Code

হলিউড বরাবরই রাজত্ব করেছে বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর সিনেমা। বিশেষকরে ‘অ্যাভাটার’- এর মতো সিনেমা বিশ্বজুড়ে কোটি কোটি ডলার ব্যবসা করলেও পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে এ ধরণের সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের মূল্যায়ন কমই করা হয়। এই অভিযোগ করেছেন খোদ ‘অ্যাভাটার’-কন্যা মার্কিন অভিনেত্রী জোয়ি সালড্যানা।

Manual2 Ad Code

সিজিআই (অ্যানিমেশন) ব্যবহার করা সিনেমার অভিনেতাদের পুরস্কার প্রাপ্তির সময় এলে প্রায়ই উপেক্ষা করা হয় বলে দাবি করেন তিনি। অভিনেত্রী কয়েক বছর ধরে বেশ কিছু সাই-ফাই প্রকল্পে অভিনয় করেছেন যা প্রচুর ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহার করে নির্মিত হয়েছে। সম্প্রতি ইন্ডিপেনডেন্টের সাথে একটি সাক্ষাৎকারে এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন জোয়ি। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখা হয়, সেটা নিয়েও মুখ খুলেছেন তিনি।

Manual2 Ad Code

সালড্যানা বলেন, ‘পুরস্কার প্রদানকারী সংস্থাগুলো সিজিআই ব্যবহার করা হয় এমন সিনেমার অভিনেতাদের ক্ষেত্রে অনেক বেশি জাস্টিফাই থাকেন। পুরনো অভ্যাস, পুরনো স্তম্ভ বাদ দেওয়া কঠিন। আমি এসব নিয়ে বিরক্ত নই। কিন্তু আপনি যখন দেখবেন, নিজের শতভাগ দিয়ে কাজ করেও মূল্যায়ন পাওয়া যায় না, তখন এটি হতাশ করে। পুরস্কার নাও জিততে পারে, এমনকি মনোনীত নাও হতে পারে কিন্তু যখন আপনাকে উপেক্ষা করা হবে এবং তারপরে ছোট করা হবে সেটা বেদনাদায়ক।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code