পৃথিবীর সঙ্গে সেলফি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual8 Ad Code

মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে তোলা যাবে সেলফি। এবার এমন অদ্ভূত পরিকল্পনার কথাই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে সেলফি তোলার অভিনব এই উদ্যোগ নিয়েছেন সংস্থাটির সাবেক প্রকৌশলী এবং ইউটিউবার মার্ক রোবার। এটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে মহাকাশে একটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনাও করেছেন তিনি।

Manual2 Ad Code

রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই স্যাটেলাইটের মাধ্যমে নির্দিষ্ট সময়ে পৃথিবীর সঙ্গে সেলফি তুলতে পারবেন আগ্রহীরা।

উদ্ভাবনী কাজের জন্য রোবার ইতিমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন। বারান্দায় চোরদের জন্য গ্লিটার বোমা উদ্ভাবন করে, বিশ্বের বৃহত্তম সুপার সকার বানিয়ে এবং কাঁঠবিড়ালির জন্য প্রতিবন্ধকতার কোর্স তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার তিনি গুগল এবং টি-মোবাইলের সহযোগিতায় মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে পৃথিবীর সঙ্গে সেলফি তোলার সুযোগ দিতে কাজ শুরু করেছেন। এখন তিনি এমন স্যাটেলাইট চালু করার লক্ষ্য নিয়েছেন যা দিয়ে যে কেউই পৃথিবীকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তোলার সুযোগ পাবেন। তবে, এক্ষেত্রে ব্যবহারকারীকে একটি গুগল পিক্সেল ফোন ব্যবহার করতে হবে। কেউ যদি তাকে নিজের বাসস্থান বলে দেয় তখন স্যাটেলাইটটি ওই শহরের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি সেলফি তুলবেন। আর ছবিটা কখন ধারণ করা হবে সে বিষয়টিও জানিয়ে দেবেন তিনি।

Manual1 Ad Code

২০২৫ সালের জানুয়ারি নাগাদ ট্রান্সপোর্টার ১২ মিশন থেকে এ স্যাটেলাইটটি চালু করতে পারে স্পেসএক্স। আর এর কয়েক মাস পর থেকেই এটি সেলফি তোলা শুরু করবে। এ সেলফি তোলা স্যাটেলাইটের খুঁটিনাটি ব্যাখ্যা করে একটি ইউটিউব ভিডিও’ও আপলোড করেছেন রোবার।

এছাড়া, সৌরচালিত স্যাটেলাইটের উভয় পাশে দুটি ক্যামেরা ও দুটি পিক্সেল ফোনও বসতে পারে। যার ব্যাটারি সক্ষমতা ঘণ্টায় ১২০ ওয়াট। রোবার এবং টি-মোবাইল জানিয়েছেন, সেলফি তোলার এই সুযোগ বিনামূল্যে পাওয়া যাবে। তবে এই সুযোগ পেতে হলে আগ্রহীদের অবশ্যই রোবারের ক্রাঞ্চল্যাবস সেবা নিবন্ধন করতে হবে। ক্রাঞ্চল্যাবস শিশুদের জন্য প্রকৌশল কিট সরবরাহ করে থাকে। ক্রাঞ্চল্যাবস সেবা নিবন্ধনের জন্য ২৫ থেকে ৮০ ডলার খরচ করতে হয়।

Manual2 Ad Code

সম্প্র্রতি একটি ইউটিউব ভিডিওতে রোবার জানিয়েছেন, স্যাটেলাইটটিতে দুটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। সেলফি তোলার জন্য ক্যামেরাগুলোর উভয় পাশে দুটি করে গুগল পিক্সেল ফোনও রয়েছে। আগ্রহীরা ৩ ডিসেম্বর থেকে এই ঠিকানা থেকে সেলফি তোলার কোড সংগ্রহ করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code