ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের একাধিক হামলা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual5 Ad Code

শনিবার ইসরাইলের রাজধানী তেল আবিব শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রে ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর জবাবে কয়েক ঘণ্টা পর ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা একাধিক হুথি ড্রোন এবং লোহিত সাগরের ওপর একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও লক্ষ্যবস্তু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

হুথি বিদ্রোহীরা গতকাল জানায়, তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মধ্য ইসরাইলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। হামলায় ইসরাইল জানিয়েছে, কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। কিছু সময় না যেতেই এর জবাব দিয়েছে ইসরাইলের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্র।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code