ভারতে ২৪ ঘণ্টায় ৪৫ হাজার আক্রান্ত, বেড়েছে মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

কিছুটা কমার পর ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

Manual5 Ad Code

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে আক্রান্তের সংখ্যা ছিল দিনে ৩০ হাজার, বুধবার তা বেড়ে সাড়ে ৩৮ হাজার ছাড়িয়েছিল।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার এ সংখ্যা ৪৫ হাজার ছাড়াল। চার দিন পর দৈনিক মৃত্যুও ৫০০ ছাড়িয়েছে।

Manual5 Ad Code

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮৯ লাখ ৫৮ হাজার ৪৮৩ জন।

বর্তমানে সংক্রমণের হারে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।  আর মৃত্যুতে তৃতীয় করোনায় এ পর্যন্ত ভারতে ১ লাখ ৩১ হাজার ৫৭৮ জনের প্রাণহানি হয়েছে।  গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৮৫ জন।

ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার এক-তৃতীয়াংশ মারা গেছেন মহারাষ্ট্রে। সেখানে এখনও পর্যন্ত মারা গেছেন ৪৬ হাজার ২০২ জন।

মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ।  দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code