বিবাহ বিচ্ছেদে যে শিক্ষা পেলেন লোপেজ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual4 Ad Code

বছরের শুরুর দিকে জেনিফার লোপেজ বেন অ্যাফ্লেকের সাথে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। সেটির আইনি প্রক্রিয়া এখনও চলমান। তবে এরই মাঝে ক্রিসমাস উপলক্ষে তারা সন্তানদের নিয়ে দারুণ সময় কাটান এবং একে অপরকে উপহার দেন। সম্প্রতি লোপেজ জানিয়েছেন, বিচ্ছেদ থেকে তিনি অনেককিছু শিখেছেন।

Manual6 Ad Code

লোপেজ জানান, সম্পর্ক ভেঙে যাওয়া থেকে অনেককিছু শিখেছেন তিনি। কী কী শিখেছেন, সে সময়গুলোতে কোন কোন চ্যালেঞ্জ এসেছে এবং তিনি সেটি কীভাবে ওভারকাম করেছেন, কথা বলেছেন সেসব নিয়ে। এমনকি মাতৃকালীন কীভাবে চ্যালেঞ্জ নিয়েছেন, সবকিছু নিয়ে অকপট এই গায়িকা-অভিনেত্রী।

Manual6 Ad Code

ভোগকে দেওয়া সাক্ষাৎকারে লোপেজ বলেন, ‘আমি খারাপ সময়গুলো যেভাবে কাটিয়ে উঠি, পরে মনে হয় এগুলো আসলে আমার সাথে ঘটেনি। কিন্তু না, ঘটনাগুলো তো আমার সাথে ঘটেছে এবং এটা থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। অনেককিছু শিখেছি আমি।’

লোপেজ আরও বলেন, ‘একজন নারী হিসেবে সম্পর্ক, নিজের জীবন ও স্বপ্নকে নিয়ে সংগ্রাম করুন। এগুলোই আসলে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code