পদত্যাগ দাবির মুখেই মন্ত্রিসভায় রদবদল ট্রুডোর

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

কানাডা অফিস:

Manual8 Ad Code

প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কার মধ্যেই মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময়) প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শুক্রবার ট্রুডো শপথ অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে তার নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করবেন।

Manual7 Ad Code

কানাডায় ট্রুডো তার নেতৃত্ব নিয়ে বর্তমানে ক্রমবর্ধমান অসন্তোষের মুখোমুখি হয়েছেন। এরই মধ্যে গত সোমবার অর্থমন্ত্রী আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন। সম্প্রতি বিভিন্ন জরিপে ট্রুডোর প্রতি জনসমর্থন কমার বিষয়টি ফুটে উঠেছে। নিজ দলের মধ্যেও বেড়েছে তার বিরোধিতা। এছাড়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন।

Manual5 Ad Code

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি মোকাবিলায় নীতি নির্ধারণে হিমশিম খাচ্ছে দেশটি। এসবের মধ্যেই অর্থমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ কানাডার রাজনীতিকে আরও অস্থির করে তুলেছে। নীতি নির্ধারণে মতবিরোধ ও অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েন ট্রুডো। অবিলম্বে ট্রুডোকেও পদত্যাগের দাবি জানান তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code