এবার পুত্রসন্তানের বাবা হলেন জিৎ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক: স্ত্রী মোহনা ও একমাত্র মেয়ের নাম নবন্যার সঙ্গে জিৎ।স্ত্রী মোহনা ও একমাত্র মেয়ের নাম নবন্যার সঙ্গে জিৎ। গত মাসেই স্ত্রীর গর্ভাবস্থার ছবি দিয়ে টালিউড অভিনেতা জিৎ দ্বিতীয়বার বাবা হতে চলার খবর ভাগ করেছিলেন দর্শক-অনুরাগীদের সঙ্গে। আর অক্টোবরেই এসে গেল নতুন সদস্য। দ্বিতীয় সন্তান জন্মের খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতা। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির খবরটি দেন জিৎ।

জিৎ লিখেছেন, ‘হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের পুত্র সন্তানের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। প্রার্থনায় রাখবেন আমাদের।’

সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন জিৎ। মন্তব্যে টালিউড অভিনেত্রী শুভশ্রী লিখেছেন, ‘অভিনন্দন, আমি তো আগেই বলেছিলাম তোমায়।’ টালিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ ভালোবাসায় ভরালেন অভিনেতার অনুরাগীরাও।

Manual2 Ad Code

এর আগে প্রেগনেন্সি খবর শেয়ার করে বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জিৎ লিখেছিলেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। আমাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে। আমাদের প্রার্থনায় রাখবেন।’

Manual4 Ad Code

গত মাসেই স্ত্রীর গর্ভাবস্থার ছবি প্রকাশ করেছিলেন জিৎ।গত মাসেই স্ত্রীর গর্ভাবস্থার ছবি প্রকাশ করেছিলেন জিৎ। ছবি: ইনস্টাগ্রাম
২০১১ সালে স্কুল শিক্ষিকা মোহনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন জিৎ। তাঁদের একমাত্র মেয়ের নাম নবন্যা। প্রথম কন্যা সন্তান জন্মের ১১ বছর পর পরিবারে নতুন সদস্য এসেছে জিৎ-মোহনা দম্পতির।

Manual1 Ad Code

উল্লেখ্য, জিৎ-কে সবশেষ দেখা গেছে ‘চেঙ্গিজ’ সিনেমায়। যা মুক্তি পেয়েছিল হিন্দি ও বাংলায় একসঙ্গে, পুরো ভারতজুড়ে। এরপর তাঁকে দেখা যাবে ‘বুমেরাং’, ও বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার ‘মানুষ’ সিনেমায়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code