আমিরাতফেরত প্রবাসীদের তোপের মুখে উপদেষ্টা আসিফ নজরুল

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual6 Ad Code

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে আরব আমিরাত থেকে জেল খেটে আসা প্রবাসীরা। শনিবার (২৮ ডিসেম্বর) এসব প্রবাসীর প্রত্যেককে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তরের অনুষ্ঠান আয়োজন করা হয় ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে।

উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের এক পর্যায়ে প্রবাসীরা হট্টগোল করে আরব আমিরাতে তৎকালীন কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের গ্রেফতার দাবি করেন এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানান। হট্টগোল চলাকালেই উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের এক পর্যায়ে দুবাই ফেরত একজন প্রবাসী স্টেজের সামনে এসে আসিফ নজরুলকে উদ্দেশ করে বলতে থাকেন, আমাদের তারা জঙ্গি বানিয়ে দিয়েছে সেই দেশে। এর জন্য দায়ী কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সে আমিরাত সরকারকে চিঠি দিয়ে আমাদের গ্রেফতার করতে বলেছে। তাকে গ্রেফতার করলে সব তথ্য পাওয়া যাবে।

এসময় আসিফ নজরুল উত্তেজিত প্রবাসীদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা শান্ত হোন। আমার কথা শোনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন। আমি বুঝতে পেরেছি, আপনাদের ক্ষোভের কারণ আছে। আপনারা আগামীকাল ৭ জনের একটি প্রতিনিধিদল আমার সঙ্গে বিকাল ৩টায় মন্ত্রণালয়ে দেখা করেন। কাল মন্ত্রণালয়ে মিটিং হবে, কার কার কী অভিযোগ শোনা হবে, আমি দেখবো।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code