রোমাঞ্চকর ম্যাচে জিতলো কিংস

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

ফেডারেশন কাপ ফুটবলে ‘এ’ গ্রুপ থেকে কোয়ালিফায়ারের পথে অনেক দূর এগিয়ে গেছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। রোমাঞ্চকর এক ম্যাচে কিংস ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে। অন্য ম্যাচে, ফর্টিস এফসি অনায়াসে ৩-০ গোলে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে।

Manual7 Ad Code

গ্রুপে তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্র নিয়ে ফর্টিস ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে দুটিতে জয় ও একটিতে হার নিয়ে কিংস ৬ পয়েন্ট পেয়েছে। তারা আছে দ্বিতীয় স্থানে।

Manual7 Ad Code

কিংস অ্যারেনাতে ১১ মিনিটে তিন গোল হলে জমে উঠে ম্যাচ। ৬ মিনিটে প্রথম এগিয়ে যায় কিংস। মিগেলের কর্নারে তপু বর্মণের ফ্লিক জড়িয়ে যায় জালে। পরের মিনিটে সমতায় ফেরে পুলিশ এফসি।

Manual5 Ad Code

ইসা ফয়সালের বাঁ প্রান্তের নিচু ক্রসে পেছন থেকে দৌড়ে এসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঢুকে আল আমিন নিঁখুত প্লেসিং শটে দলকে ম্যাচে ফেরান।

Manual8 Ad Code

১১ মিনিটে বক্সের ভেতরে মজিবর রহমান জনি এক ঝটকায় টার্ন নিয়ে দুজনের ফাঁক দিয়ে পাস দিলে ফেরনান্দেজের পা হয়ে পাশে থাকা মিগেলের কাছে গেলে তিনি জাল কাঁপাতে ভুল করেননি। বিরতির পর আরও দুগোল হয়েছে।

৫২ মিনিটে মিগেলের পাসে পোস্টের একদম সামনে থেকে ফাঁকায় থাকা ফেরনান্দেজ শুধু বলের গতি পরিবর্তন করে দেন। দুই মিনিট পর আল আমিনের গোলে পুলিশ আবারও ব্যবধান কমিয়েছে।

কাজেম শাহের ডিফেন্স চেরা পাস থেকে পোস্টে ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার শ্রাবনকে কাটিয়ে দুরূহ কোণ থেকে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-২ করেন পুলিশের ফরোয়ার্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code