নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া-ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

২০২৪ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া এবং ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

Manual2 Ad Code

এতে বলা হয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ) এবং ইরানের ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে এই হস্তক্ষেপে দায়ী করা হয়েছে।

Manual8 Ad Code

মার্কিন ট্রেজারি বিভাগের কার্যনির্বাহী সন্ত্রাস এবং আর্থিক গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান ও রাশিয়ার সরকার আমাদের নির্বাচনি প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের ওপর আক্রমণ চালিয়ে আমেরিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তিনি বলেন, গণতন্ত্রের ক্ষতি ঠেকাতে যুক্তরাষ্ট্র সর্বদা সজাগ থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code