

ডেস্ক নিউজ: রাজধানীর সবচেয়ে জনবহুল বাজার নিউমার্কেট। বিশেষ করে নারী ক্রেতাদের জন্য এটি স্বর্গরাজ্য! ফলে এই অঞ্চলে রোজ কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, পুরুষদের মাধ্যমে। তেমনই একটি উল্লেখযোগ্য সত্য ঘটনার রেশ ধরে নির্মিত হলো ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দুর্গাপূজা উপলক্ষে অন্তর্জালে মুক্তি পেয়েছে এটি। ফিকশনটির গল্প ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আব্রাহাম তামিম।