চলতি বছরে শাহরুখ-সালমান-অক্ষয়ের আয় কত?

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :: চলতি বছরে আয়ের দিক থেকে বলিউডের সবাইকে ছাড়িয়ে গেছেন অক্ষয় কুমার। ২০১৯ সালে ২৯৩.২৫ কোটি রুপি আয় করেছেন তিনি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। বিখ্যাত ম্যাগাজিন ‘ফোর্বস’-এর জরিপে এ বছরের সেরা আয় করা তারকাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অক্ষয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে অক্ষয় আয় করেছেন আয় ২৯৩.২৫ কোটি রুপি। তার পরের অবস্থানটি সালমান খানের। সালমানের আয় ২২৯.২৫ কোটি রুপি। শীর্ষ দশে এবারই প্রথমবারের মতো দুজন নারী অভিনেত্রী স্থান করে নিয়েছেন।

Manual7 Ad Code

এদের মধ্যে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আছেন অষ্টম স্থানে ও দীপিকা পাড়ুকোন আছেন দশম স্থানে। ‘কিং খান’খ্যাত শাহরুখ খান আছেন ষষ্ঠ অবস্থানে। অন্যদিকে বলিউড তারকা রণবীর সিং আছেন সপ্তম স্থানে।

Manual7 Ad Code

‘ফোর্বস’-এর জরিপে দেখা যায় ২০১৯ সালে বিরাট কোহলির আয় ২৫২.৭২ কোটি রুপি, অক্ষয় কুমার ২৯৩.২৫ কোটি রুপি,সালমান খান ২২৯.২৫ কোটি রুপি, অমিতাভ বচ্চন (২৩৯.২৫ কোটি রুপি, এম এস ধোনি ১৩৫.৯৩ কোটি রুপি, শাহরুখ খান ১২৪.৩৮ কোটি রুপি, রণবীর সিং ১১৮.২ কোটি রুপি, আলিয়া ভাট ৫৯.২১ কোটি রুপি, শচীন টেন্ডুলকার ৭৬.৯৬ কোটি রুপি, দীপিকা পাড়ুকোন ৪৮ কোটি রুপি।

Manual4 Ad Code

এই বছর ‘হাউসফুল ফোর’ ব্যাপক সাফল্য এনে দিয়েছে অক্ষয়কে। তিনি এখন ব্যস্ত নতুন সিনেমা ‘বচ্চন পান্ডে’র শুটিং নিয়ে। এদিকে অক্ষয় কুমার ও কারিনা কাপুরের পরবর্তী ছবি ‘গুড নিউজ’ মুক্তি পাবে আগামী ২৭ ডিসেম্বর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code