ধ্বংসস্তূপে প্রাণের সন্ধানে উদ্ধারকারীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: মরক্কোয় ভারী যন্ত্রপাতির পাশাপাশি খালি হাতেই উদ্ধার কাজ চালাচ্ছেন মানুষ। ভূমিকম্পে আল-হাউজ প্রদেশের দুটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ চাপা আছেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমন পরিস্থিতির কথা উঠে এসেছে।

শুক্রবারের ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি মারাকেশ শহরের ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এতে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনের মৃত্যু নিশ্চিত করছে দেশটির সরকার। আহত আছেন ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ। রবিবার একই অঞ্চলটি ৪ দশমিক ৫ মাত্রার একটি পরাঘাতে ফের কেঁপে ওঠে।

Manual1 Ad Code

এএফপি বলছে, ভূমিকম্পের পর মারাকেশ থেকে ৬০ কিলোমিটার দূরে তাফেঘাঘতে পাহাড়ি গ্রামটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হাতে গোনা কয়েকটি ভবন এখন দাঁড়িয়ে আছে। মরক্কোর সশস্ত্র বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।

Manual6 Ad Code

গ্রামের ৬২ বছরের বাসিন্দা জাহরা বেনব্রিক তার ১৮ জন স্বজনকে হারিয়েছেন। তিনি বলেন, ‘সবাই চলে গেছে! আমার হৃদয় ভেঙ্গে গেছে। আমার ভাইয়ের সন্ধান এখনও পাইনি। আমি ওর মরদেহ চাই, যেনো শান্তিতে শোক করতে পারি।’

Manual2 Ad Code

তাফেঘাঘটের কাছে আমিজমিজ গ্রামও ভূমিকম্পে মাটিতে মিশে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে বের হচ্ছে একের পর এক মরদেহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code