মিশিগানের হেমট্রামিক শহরে ইমিগ্রানট হোম কেয়ার এলএলসি ও মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস শুভ উদ্বোধন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৭, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

মিশিগানের হেমট্রামিক শহরে ইমিগ্রানট হোম কেয়ার এলএলসি ও মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস শুভ উদ্বোধন

editorbd
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫
মিশিগানের হেমট্রামিক শহরে ইমিগ্রানট হোম কেয়ার এলএলসি ও মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস শুভ উদ্বোধন

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদক:

Manual4 Ad Code

বয়সকদের হোম কেয়ার সেবা দিতে ও সাধারন নাগরিকদের অংগরাজ্যের বিভিন্ন নাগরিক সেবা প্রদানের উদদ্যেশ্যে মিশিগানের হেমট্রামিক শহরে ইমিগ্রানট হোম কেয়ার ও মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস এর গ্রানড ওপেনিং সম্পন্ন হয়েছে ।

Manual6 Ad Code

বুধবার(0১ জানুয়ারি) বাদ যোহর মিশিগানের ২৯২৬ কানিফ স্ট্রীটে (প্রতিদিন ফ্যাশনের ভেতরে) এ দুটি প্রতিষঠানের কালারফুল ও জাঁকজমকপূর্ণ গ্রানড ওপেনিং অনুষঠিত হয় ।

ইমিগ্রানট হোম কেয়ার এলএলসি ও মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস এর ফাউনডার মাহফুজুর রহমান মাহফুজ আদনান এর সভাপতিততে ও পরিচালানায় গ্রানড ওপেনিং অনুষ্ঠানে মাহফুজ বলেন, ট্যাক্স প্রিপারেশন, ইমিগ্রেশন, মানবাধিকার ও হোম কেয়ার কনসাটেটনট, চাকুরি সহযোগিতা সহ আমরা সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কমিউনিটিকে সেবা দেয়ার চেষঠা করবো ইন শা আল্লাহ ।

অনুষঠানে প্রধান অতিথি হিসেবে উপসথিত ছিলেন হোমট্রামিক সিটি কাউন্সিলের সদস্য কমিউনিটির জনপ্রিয় নেতা মুহিত মাহমুদ । বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি অন্যতম লিডার ও হেমট্রামিক সিটি এডুকেশন বোর্ডের সাবেক মেমবার শওকত করিম চৌধুরী, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাব সহ সভাপতি শাহজাহান হিটলার, গোলাপগনজ হেলপিং হেনডস মিশিগানের সহ সভাপতি আবদুল বাছিত, প্রতিদিন ফ্যাশনের সতবাধিকারী আফজল আহমেদ, কমিউনিটি নেতা, গোলাপগঞ্জ হেলপিং হেনডস জয়েনট সেক্রেটারি ও আবু হানিফা মসজিদের ভাইস প্রেসিডেন্ট সিদদিকুর রহমান রুবেল ।

Manual2 Ad Code

প্রধান অতিথি মুহিত মাহমুদ মিশিগানবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়ে তার বকতব্যে বলেন, মিশিগানে হোম কেয়ার সেবা প্রতিষ্ঠান অনেক আছে । সেখান থেকে ইমিগ্রানট হোম কেয়ার এলএলসি তার নিজস্ব একটি অবসথান তৈরি করবে আশা করছি । সেই সাথে মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস কমিউনিটিক সাধারন জনগোষঠীকে উন্নত সেবা প্রদান করবে এটা আমার বিশ্বাস ।

বিশেষ অতিথি কমিউনিটি নেতা শওকত করিম চৌধুরী বলেন, মাহফুজ আদনান দেশের ও প্রবাসের কমিউনিটির জন্য অনেক করছে ও করেছে । সে নিউইয়রকে এই ধরণের সেবা বিগত ৮/১০ বছর থেকে দিয়ে আসছে । মিশিগানের বাংলাদেশী কমিউনিটিতে আমরা তাকে স্বাগত জানাই । গ্রানড ওপেনিং ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করে হেমট্রামিক সিটিতে নব প্রতিষ্ঠিত আবু হানিফা মসজিদ ও ইসলামিক সেনটারের ইমাম হাফিজ আবদুল হাফিজ ।

এতে উপসথিত ছিলেন, বিডি মালটি সারভিসের সাদিক রহমান, রহমান টেইলারের আব্দুর রহমান, কমিউনিটি কর্মী ও ইমিগ্রানট হোম কেয়ারের মারকেটিং এক্সিকিউটিভ আবদুস সামাদ, মাহফুজ আদনান এন্ড এসোসিয়েটস এর সমনবয়কারী ফাহিম আহমেদ, ইমিগ্রানট হোম কেয়ার মারকেটার মোহাম্মদ নীল সহ কমিউনিটির বিশিষ্ট জন ।

পারিবারিক ও অন্যান্য ব্যসততার জন্য উপসথিত থাকতে না পেরে ইমিগ্রানট হোম কেয়ারের সতবাধিকারী ও মাহফুজ আদনান এসোসিয়টসের সিইও মাহফুজুর রহমান মাহফুজ আদনানের কাছে দু:খ প্রকাশ করেছেন ও সাধুবাদ জানিয়েছেন বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আহমেদ কাছিম, মিশিগান বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইকবাল ফেরদৌস, প্রিন্টিকো ওয়ারেনের সিইও আবদুল হাকিম, যুব নেতা রুম্মান আহমদ চৌধুরী সহ অনেকে । দোয়ার শেষে উপসথিত সবাইকে ও আবু হানিফা মসজিদে শিরনী বিতরণ করা হয় ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code