ওয়ারেনে নিউইয়র্ক হালাল ইটসের গ্র্যান্ড ওপেনিং

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

মিশিগান ডেস্ক :

মিশিগানের ওয়ারেন শহরে নিউইয়র্ক হালাল ইটস (NYC Halal Eats)-এর নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গত ফেব্রুয়ারি ৩, ২০২৫।

এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগানের স্টেট সিনেটর স্টেফানি চ্যাং এবং স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল, ডোনাভান ম্যাককিননি ও মাই জিয়ং।

Manual3 Ad Code

এছাড়া ওয়ারেন শহরের মাননীয় মেয়র লরি স্টোন, কাউন্টি কমিশনার মাইকেল হাওয়ার্ড এবং ওয়ারেন সিটি কাউন্সিলের সদস্য আঞ্জেলা রোগানসুস, মেলোডি ম্যাগি, জোনাথন ল্যাফার্টি ও হেনরী নিউম্যান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো আয়োজন ছিল উৎসবমুখর। রেস্টুরেন্টটির উদ্বোধনের পর অতিথিরা সুস্বাদু হালাল খাবারের স্বাদ নেন এবং নতুন ব্যবসার সমৃদ্ধি কামনা করেন।

নিউইয়র্ক হালাল ইটস-এর মালিক আব্দুল হাকিম অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমার নতুন ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

Manual4 Ad Code

আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, কমিউনিটির সকলেই আমার পাশে থাকবেন এবং নিউইয়র্ক হালাল ইটস-কে সফল করতে সাহায্য করবেন।

Manual5 Ad Code

নিউইয়র্ক হালাল ইটস তাদের নতুন শাখায় উন্নতমানের হালাল খাবার, স্বাস্থ্যকর পরিবেশ ও চমৎকার গ্রাহকসেবার প্রতিশ্রুতি দিয়েছে।

উদ্বোধনের পর থেকে এটি শুধু বাংলাদেশি কমিউনিটির মধ্যেই নয়, বরং পুরো ওয়ারেন শহরের মানুষদের জন্যও একটি নতুন আকর্ষণ হয়ে উঠেছে।

এই গ্র্যান্ড ওপেনিং ছিল এক অনন্য আয়োজন, যেখানে কমিউনিটির মানুষদের একত্রিত করে পারস্পরিক সংযোগ ও সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code