ডেট্রয়েটে চুরি যাওয়া গাড়ি বিধ্বস্ত হয়ে যুবক নিহত, আরেকজন আহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

মিশিগান ডেস্কঃ 

Manual8 Ad Code

শহরের পশ্চিমে একটি চুরি যাওয়া গাড়ি বিধ্বস্ত হয়ে এক যুবক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে। আজ  বৃহস্পতিবার দুপুরে ফেনকেল এবং লিন্ডসের কাছে ঘটনাটি ঘটেছে। ডেট্রয়েট পুলিশ বিভাগের প্রতিনিধি সার্জেন্ট উইলিয়াম ও’ব্রায়েন বলেন, ঘটনার সময় একটি ডজ দ্রুত গতি ওইস্থানে অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খায়। এ সময় ডজের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। তিনি বলেন, গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে ফেলে এবং দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ও’ব্রায়েন বলেন, ঘটনাস্থলে চালককে মৃত ঘোষণা করা হয়েছে। শহরের ডেপুটি ফায়ার কমিশনার ডেভ ফোরনেল বলেন, ডেট্রয়েট ফায়ার ইএমএস একজন যাত্রীকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে বৃহস্পতিবার রাতে তাকে গুরুতর অবস্থায় তালিকাভুক্ত করা হয়। তিনি বলেন, দুর্ঘটনার পর একটি ছোট আবর্জনার আগুনও ছড়িয়ে পড়ে কিন্তু তা নিভিয়ে ফেলা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code